November 11, 2026, 5:30 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুদস দিবস : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নারুল্লাহ বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকারের নাগপাশ থেকে মাতৃভূমি মুক্ত করার লক্ষ্যে ফিলিস্তিন জনগণ যে সংগ্রাম করে যাচ্ছে তাতে প্রধান ভূমিকা পালন করছে আন্তর্জাতিক কুদস দিবস।

ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (শুক্রবার) পালিত হচ্ছে আন্তর্জাতিক কুদস দিবস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার এই দিবস পালিত হয়ে আসছে। ইরানসহ বেশিরভাগ আরব দেশে আজ রমজান মাসের শেষ শুক্রবার।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আরো বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি ইসরাইলের অভ্যন্তরেও চলতি বছর বহু ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব ঘটনা দখলদার ইসরাইল সরকারের পাশাপাশি মর্কিন আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামরত প্রতিরোধ অক্ষের পক্ষে বিশ্ব পরিস্থিতিকে বদলে দিতে শুরু করেছে।

বিশ্বে একটি বহু মেরুকেন্দ্রীক ব্যবস্থা চালু হতে যাচ্ছে উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, এর মাধ্যমে বিশ্বের ওপর মার্কিন একাধিপত্যের অবসান ঘটবে।তিনি চীনা মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানান।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page