July 31, 2026, 9:26 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

উচ্চ সতর্কতায় রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর ; চালিয়েছে আকস্মিক মহড়া

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে উচ্চ সতর্কতায় রেখেছে। এর অংশ হিসেবে এই বাহিনী আকস্মিকভাবে সামরিক মহড়া চালিয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব চলছে তখন এই মহড়া চালানো হলো।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল শুক্রবার জানিয়েছেন, সাগর এবং মহাসাগর দিয়ে শত্রুদের সম্ভাব্য যেকোন আগ্রাসন প্রতিহত করার সক্ষমতা যাচাই করার জন্য এই সামরিক মহড়া চালানো হয়েছে। তিনি বলেন, আকস্মিক এই মহড়া চালানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে, যেকোনো দিক দিয়ে শত্রুর আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে রাষ্ট্র এবং সামরিক কমান্ডের প্রস্তুতি যাচাই ও তাদের সক্ষমতা বাড়ানো।

প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেন, প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কল্পিত শত্রু হিসেবে রাশিয়ার শাখালিন দ্বীপ এবং দক্ষিণের কুড়িল দ্বীপপুঞ্জে অবতরণ করে এবং তাদেরকে সামরিক বাহিনীর আরেকটি দল মোকাবেলা করে। তিনি বলেন, বাস্তবে শত্রুর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে, ওখোস্টস্ক সাগর ও দক্ষিণ কুড়িল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপে শত্রু বাহিনীর অবতরণ ঠেকাতে সেনা মোতায়েন জরুরি।

সের্গেই শোইগু আরো জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশক্রমে ভ্লাদিভস্টকে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সদরদপ্তরকে উচ্চ সতর্কতার আওতায় আনা হয়েছে। এছাড়া, রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভও নিশ্চিত করেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহড়া চালানোর সময় রাশিয়ার নৌবাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়।
মহড়া সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আঞ্চলিক চলমান উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বরং এটি রুটিন মহড়া। এর মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়বে বলেও তিনি দাবি করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page