April 11, 2026, 7:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও ইউরোপকে অবশ্যই উস্কানি দেয়া বন্ধ করতে হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা এবং ইউরোপকে অবশ্যই অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে যুদ্ধে উৎসাহ জোগানো বন্ধ করতে হবে। যুদ্ধে উসকানি দেয়া বন্ধ করে তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা শুরু করা উচিত।

গতকাল (শনিবার) চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্ট করে বলেন, শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা জরুরি।

লুলা ডি সিলভা বলেন, ইউক্রেন যুদ্ধে ধৈর্য ধরা জরুরি তবে তার চেয়ে বেশি জরুরি অস্ত্র সরবরাহ এবং যুদ্ধে উৎসাহ যোগানো বন্ধ করা। যদি এইগুলো করা হয় তাহলে আশা করা যায়, বিশ্ব নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বোঝাতে সক্ষম হবেন যে, সারা বিশ্বের জন্য শান্তি প্রয়োজন।

গত মাসে চীন ও ব্রাজিল দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি সই করেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page