October 8, 2026, 1:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিনাকুণ্ডে শিশু হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের হরিনাকুণ্ডে শিশু হত্যায় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের এপিপি অজিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, হরিনাকুণ্ডু উপজেলার কাপাশপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র আসাদ হোসেন ২০১৩ সালের ১২ জুলাই বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। পরে ওই মাসের ১৮ তারিখ সকালে পাশের শিশেরদাড়ি মাঠের পাটক্ষেত থেকে শিশুটির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা আরজিনা খাতুন হরিনাকুণ্ডু থানায় অজ্ঞতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামি আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটের পর দীর্ঘ শুনানি শেষে জড়িত প্রমাণ পাওয়াই আসামি আসাদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।



Our Like Page