September 18, 2026, 11:00 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ ; ৩ পশ্চিমা কূটনীতিক তলব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে ‘কুরুচিপূর্ণ হস্তক্ষেপ’ করার অভিযোগে মস্কোয় নিযুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডীয় রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, “তিন পশ্চিমা রাষ্ট্রদূতকে তলব করে একথা জানিয়ে দেয়া হয়েছে যে, রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিরুদ্ধে ক্রেমলিন কঠোর প্রতিবাদ জানিয়েছে।”

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার রাষ্ট্রদূতদের জানানো হয়েছে যে, তারা যে কাজ করেছে তা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে সংক্ষিপ্ত এ বিবৃতিতে তিন পশ্চিমা রাষ্ট্রদূত ঠিক কী কাজ করেছেন তা উল্লেখ করা হয়নি।

কিন্তু সোমবার ক্রেমলিনের সমালোচক ভ্লাদিমির কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হলে ওই তিন পশ্চিমা কূটনীতিক তার সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন। রুশ সরকার কারা-মুরজাকে ‘বিদেশি এজেন্ট’ বলে অভিযুক্ত করেছে।

সোমবার রাশিয়ার একটি আদালত ৪১ বছর বয়সি বিরোধী রাজনৈতিক নেতা কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইউক্রেন যুদ্ধের সমালোচনা করেছিলেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে কারা-মুরজা হলেন প্রথম কোনো বিরোধী নেতা যাকে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার জন্য সর্বোচ্চ মাত্রার কারাদণ্ড দেয়া হলো। কারা-মুরজার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ ও রুশ সেনাবাহিনীর বদনাম করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতের রায় ঘোষণার পরপরই আমেরিকা, ব্রিটেন ও কানাডার রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে ওই রায়ের সমালোচনা করেছিলেন এবং তাদের বিবৃতি প্রকাশিত হওয়ার এক ঘণ্টা পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিন পশ্চিমা কূটনীতিকের তীব্র সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page