August 2, 2026, 6:10 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীনকে পেছনে ফেলে বিশ্বের জনবহুল দেশের প্রথম স্থানে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের প্রথম স্থানে ওঠে এসেছে ভারত। বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের প্রকাশিত ডাটা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। অপরদিকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া চীনের ১৪২ কোটি ৫৭ লাখ মানুষ রয়েছে।

১৯৫০ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা করে আসছে জাতিসংঘ। এরমধ্যে এবারই প্রথমবার সংস্থাটির এ তালিকার প্রথম স্থানে ওঠে এসেছে ভারতের নাম।

১৯৬০ সালের পর গত বছর প্রথমবারের মতো কমে যায় চীনের জনসংখ্যা। ওই বছর মাও শে তুংয়ের আত্মঘাতী কৃষি নীতির কারণে চীনে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যান।

বর্তমানে বিভিন্ন আধুনিক সমস্যার কারণে দেশটিতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। অপরদিকে বেড়ে যাচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা। জনসংখ্যা হ্রাসের বিরূপ প্রভাব ইতোমধ্যে দেশটিতে পড়া শুরু হয়েছে। এ কারণে বর্তমানে চীনের সরকার জনসংখ্যা বৃদ্ধিতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে ভারতের জনসংখ্যার কথা বলা হলেও, ভারতীয় সরকার জানে না এখন দেশটিতে ঠিক কতজন মানুষ বসবাস করেন। কারণ ২০১১ সালের পর ভারতে আর জনশুমারি হয়নি। ২০২১ সালে নতুন করে আবারও শুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এটি পিছিয়ে দিতে হয়। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page