August 1, 2026, 2:34 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

সিউল কিয়েভেকে সামরিক সহায়তা দিলে পিয়ংইয়ংকে সমরাস্ত্র দেবে মস্কো ;  দিমিত্রি মেদভেদেভের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিলে রাশিয়া উত্তর কোরিয়াকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করতে শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক-ইয়েওল আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার আগে গতকাল (বুধবার) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সিউল তার নীতিতে পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, পরিস্থিতি যদি এমন হয় যে, বেসামরিক নাগরিকদের ওপর বড় ধরনের হামলা, গণহত্যা অথবা মারাত্মক যুদ্ধাপরাধ ঘটছে তখন আমাদের পক্ষে হয়তো শুধু মানবিক ত্রাণ বা অর্থনৈতিক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ থাকা সম্ভব হবে না।

উন বলেন, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে দক্ষিণ কোরিয়া যেমন আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করেছে ঠিক তেমনি সিউল এখন কীভাবে ইউক্রেনকে আত্মরক্ষা ও পুনর্গঠনে সাহায্য করতে পারে তা ভেবে দেখছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এ বক্তব্য প্রকাশিত হওয়ার পরপরই প্রতিক্রিয়া জানান রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া সিউলের চিরশত্রু উত্তর কোরিয়ার কাছে অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে।

তিনি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, “দক্ষিণ কোরিয়ার নাগরিকরা যখন তাদের নিকটতম দেশে রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্র দেখবে তখন তাদের অনুভূতি কেমন হবে তা ভেবে আমি শিহরিত হচ্ছি।”

আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া আর্টিলারি অস্ত্রসস্ত্রের বড় নির্মাতা। তবে যুদ্ধক্ষেত্রে অস্ত্র না পাঠানোর নীতিতে অটল থেকে এতদিন সিউল ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছিল। কিন্তু আমেরিকা সফরে যাওয়ার আগে ওয়াশিংটনের চাপেই কার্যত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার দেশের নীতি পরিবর্তন করে ইউক্রেনকে সমরাস্ত্র দেয়ার আভাস দিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page