April 12, 2026, 3:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে : তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোইলু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে’ বলে মন্তব্য করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু। তিনি আরো বলেছেন, ইউরোপ এখন নিছক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্রীড়নকে পরিণত হয়েছে। সোইলু গতকাল (বুধবার) ইস্তাম্বুলে এক যুব সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তিনি ২০১৬ সালে তুরস্কে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তিনি মনে করেন, ওই অভ্যুত্থানের মাধ্যমে ওয়াশিংটন তুরস্ককে একটি অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল।

সোইলু ইস্তাম্বুলে দেয়া ভাষণে বলেন, আমেরিকা তার বেপরোয়া পররাষ্ট্রনীতির জন্য বিশ্বব্যাপী ঘৃণিত দেশে পরিণত হচ্ছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকায় ইউরোপ আমেরিকার নিছক ক্রীড়নকে পরিণত হয়েছে। গোটা আফ্রিকাবাসী তাদের শোসকদের ঘৃণা করে বলেও তিনি মন্তব্য করেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের সমস্ত নীতি ও কর্মকাণ্ড তাদের নিজেদের স্বার্থে চেয়ে ওয়াশিংটনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বেশি পরিচালিত হয়।ইউরোপের নিজস্ব কোনো স্বকীয়তা ও পরিচিতি নেই বলেও তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page