August 1, 2026, 4:26 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বাল্টিক ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে কমান্ডার পরিবর্তন করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে চলা যুদ্ধের মধ্যে বাল্টিক ও প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের জন্য নতুন একাধিক কমান্ডারের নাম ঘোষণা করেছে রাশিয়া। শুক্রবার এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ইন্টারফেক্স ও তাস।

রাশিয়ার বাল্টিক ফ্লিটের সাবেক প্রধান অ্যাডমিরাল ভিক্টর লিনাকে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বে দেওয়া হয়েছে। আর ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির ভোরোবিভ বাল্টিক ফ্লিটের নতুন কমান্ডার। ভিক্টর লিনা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের সাবেক প্রধান সের্গেই অ্যাভাকিয়েন্টের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। বৃহস্পতিবার আকস্মিকভাবে অ্যাভাকিয়েন্টের অবসরের ঘোষণা আসে। তবে তার বয়স ৬৫ হওয়ায় আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। কিছু মিডিয়া বলছে, তার নেতৃত্বে ইউক্রেনের বিরুদ্ধে রুশ নৌ বহরের বেশ ক্ষয়ক্ষতি হওয়ার কারণেই এমন পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন।

সামরিক সূত্রের বরাতে ইন্টারফেক্স শুক্রবার জানিয়েছে, ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ, ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির ভোরোবিভকে বাল্টিক ফ্লিটের কমান্ডার হিসেবে যুক্ত করা হয়েছে।

প্রশান্ত মহাসগরীয় নৌ বহরকে শক্তিশালী করতে এবং শত্রুর হামলার প্রতিহতে কমান্ডার পর্যায়ে রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রদবদলের বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার মোট চারটি নৌবহর রয়েছে। বৃহত্তম নর্দার্ন ফ্লিট, যার মধ্যে একটি ভারী বিমানবাহী এবং দুটি ক্ষেপণাস্ত্র ক্রুজার রয়েছে। দ্বিতীয় বৃহত্তম নৌবহর হলো প্রশান্ত মহাসাগরীয় নৌবহর, পরের অবস্থানে কৃষ্ণ সাগরীয় এবং বাল্টিক নৌবহর। এই চারটি নৌ ইউনিটের সদস্য ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

গত বছরের এপ্রিলে কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যায়। জাহাজটিতে নিজেদের নির্মিত জাহাজ বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় কিয়েভ। ইউক্রেনে হামলার শুরুর পর থেকে কৃষ্ণসাগরে রুশ নৌ বহরগুলো ঝুঁকির মুখে। এ নিয়ে ইউক্রেন যুদ্ধের কমান্ডরেও পরিবর্তন এনেছে মস্কো।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page