August 1, 2026, 4:26 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় এক মাসে দুই শতাধিক মানুষ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের ছয়টি অঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। বেসামরিক স্থানে গত ২০ মার্চ থেকে ১৮ এপ্রিলের অভিযানে নিহত হয়েছেন ২১০ জনের বেশি বেসামরিক নাগরিক। একই সময়ে আহত হন আরও ৬০ জন।

শনিবার (২২ এপ্রিল) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে জানা গেছে, সাগাইং, বাগো অঞ্চল, চিন, কায়াহ, কাচিন এবং কারেন রাজ্যে কমপক্ষে ২৮টি বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। যুদ্ধবিমান থেকে বেশিরভাগ বেসামরিক এলাকায় গুলি ও বোমাবর্ষণ করা হয়।

মিয়ানমারের উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১১ এপ্রিল পাজি গি গ্রামে দুটি বোমা ফেলে সামরিক বাহিনী। এতে শিশুসহ অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার ঝড় বয়ে যায় বিভিন্ন মহলে। উদ্বেগ জানায় জাতিসংঘ। ২০২১ সালে ক্ষমতা দখলের পর এটিই জান্তা সরকারের সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম মিয়ানমারের চিন রাজ্যে রাজ্যে ৩০ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অন্তত ছয়টি বিমান হামলায় ২১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

তবে মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করেছে, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে এসব অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, ক্ষমতা দখল করার পর হাজার হাজার বিরোধী এবং গণতন্ত্রপন্থি কর্মীকে জেলে ঢুকিয়েছে সেনাবাহিনী। অন্তত ৩ হাজার ২৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করে নৃশংসভাবে বিক্ষোভ দমন করেছে তারা।

মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে, অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য গ্রেফতার হওয়া অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page