August 1, 2026, 5:32 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে মার্কিন সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে দেশটির লোকজন বিক্ষোভ প্রতিবাদ করছেন। এসব মানুষ চাইছেন- দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি এই সমস্ত ঘাঁটিও সরিয়ে নিতে হবে।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সম্প্রতি যৌথভাবে বড় বড় সামরিক মহড়া চালিয়েছে এবং এতে উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়ে কয়েক দফা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
ইরানের প্রেস টিভি জানাচ্ছে, মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া শান্তি কর্মীরা এবং স্থানীয় নেতারা বিক্ষোভে নেমেছেন। তারা রাজধানী শিউলে প্রেসিডেন্ট প্রসাদের বাইরে বিক্ষোভ করেন।
২০১৭ সালে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ায় থাড নামে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। মার্কিন কর্মকর্তারা দাবি করে আসছেন, উত্তর কোরিয়া থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের হাত থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের কারণে যুদ্ধকালীন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা চান এসব ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়া হোক।
দক্ষিণ কোরিয়ার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের সিয়ংজু এলাকায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। তার কাছেই গতকাল স্থানীয় লোকজন এবং শান্তিবাদী কর্মীরা বিক্ষোভ করেন।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page