April 12, 2026, 11:46 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

সুদানে দুই সামরিক বাহিনীর মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে দুই সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অসংখ্য বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দুইদিনের আলোচনার পর বিবাদমান পক্ষ দুটি তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর রয়টার্সের।

সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) জানিয়েছে, যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মধ্যস্থতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রথম এই সন্ধির কথা ঘোষণা করেন। তবে এর আগে কয়েকটি সাময়িক যুদ্ধবিরতির নিয়ম অমান্য করেছে পক্ষ দুটি।

সুদানে ১৫ এপ্রিল এসএএফ এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে। এরই মধ্যে আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

খার্তুমের বাসিন্দারা বলছেন, যে শহরে ঈদের সময়টায় উৎসবমুখর পরিবেশ থাকে তা যেন এখন এক ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। এদিকে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ চীনের কূটনীতিক ও নাগরিকদের সুদান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে জাতিসংঘ সুদান ছাড়বে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সংস্থাটি সেখানে কার্যক্রম পরিচালনা করবে।

গুতেরেস বলেন, জাতিসংঘ সুদান ত্যাগ করবে না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যতের জন্য সুদানের জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। এই ভয়াবহ সময়ে আমরা তাদের পাশে আছি।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page