August 1, 2026, 6:39 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কাঁকড়ার কেক-কলার ডেজার্ট ও গরুর মাংস দিয়ে কোরিয়ান প্রেসিডেন্টকে আপ্যায়ন করবেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। কাল বুধবার (২৬ এপ্রিল) কোরিয়ান প্রেসিডেন্টের উদ্দেশ্যে হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কোরিয়ান প্রেসিডেন্টকে কী কী খাবার দিয়ে বাইডেন আপ্যায়ন করবেন, সেই তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, কোরিয়ান প্রেসিডেন্টকে প্রথমে দেওয়া হবে ম্যারিল্যান্ডের বিখ্যাত কাঁকড়ার কেক, সিদ্ধ গরুর মাংস। এরপর দেওয়া হবে কলার তৈরি বিশেষ ডেজার্ট। সঙ্গে থাকবে বিভিন্ন পদের সালাদ ও বিশেষ স্যুপ।

কোরিয়ান প্রেসিডেন্টের সম্মানার্থে তার সামনে থাকবে ছয় ফুট উঁচু চেরির টাওয়ার।

মূল খাবারে থাকবে মূলত গরুর মাংস, মাখন মিশ্রিত শিমের বিঁচি, গাজরের বিশেষ সালাদ এবং বাদাম।

কলার সঙ্গে যে ডেজার্টটি দেওয়া হবে সেটিতে থাকবে লেমনবার আইসক্রিম, তাজা বেরি, কুকি এবং দিওনজাং ক্যারামেল।

এদিকে কোরিয়ান প্রেসিডেন্টের জন্য যে নৈশভোজের আয়োজন করা হচ্ছে সেটির খাবারের মেন্যু বাঁছাইয়ের বিষয়টি তদারিক করেছেন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী জিল বাইডেন।

তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন যা পছন্দ করেন সেগুলোই মেন্যুতে রাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মানুষ কী ধরনের খাবার খান সেই সম্পর্কেও কোরিয়ান প্রেসিডেন্টকে ধারণা দেওয়ার বিষয়টি তাদের চিন্তায় ছিল। সূত্র: রয়টার্স

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page