August 2, 2026, 1:25 pm
শিরোনামঃ
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ আগামী নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা  সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

লজিস্টিক পারফরম্যান্স সূচকে ১২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৮তম। এর আগে ২০১৮ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এক্ষেত্রে বাংলাদেশের ১২ ধাপ উন্নতি হয়েছে। ১৩৯ দেশকে নিয়ে এই তালিকা করা হয়েছে।

এই সূচক বিভিন্ন দেশকে ট্রেড লজিস্টিকসে তাদের দক্ষতার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগগুলোকে চিহ্নিত করা এবং তাদের কর্মক্ষমতা উন্নত করতে তারা কী কী করতে পারে তা চিহ্নিত করতে সাহায্য করে।

তালিকায় এ বছর প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর ও দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস।

যদিও ২০১৮ সালে এই সূচকের প্রথম স্থানে ছিল জার্মানি। দ্বিতীয় ও তৃতীয়স্থানে ছিল যথাক্রমে সুইডেন ও বেলজিয়াম। চলতি বছর এই তালিকায় বড় পরিবর্তন চোখে পড়েছে।

এদিকে তালিকায় ৪৪ থেকে ৩৮তম অবস্থানে উঠে এসেছে ভারত। লজিস্টিক পারফরম্যান্স সূচকে ৬ ধাপ উপরে উঠে এলো দেশটি। সম্প্রতি অবকাঠামো শিল্প ও টেকনোলজির পাশাপাশি আমদানি-রপ্তানির ক্ষেত্রে উন্নতির কারণে ভারত এগিয়ে বলে মনে করা হচ্ছে।

১৩৯ দেশের মধ্যে এই তালিকায় ২০১৮ সালে ভারত ৪৪ নম্বরে ছিল। সেখান থেকে ৬ ধাপ এগিয়ে বিশ্বব্যাংকের এই তালিকায় ভারত এখন ৩৮ নম্বরে।

এদিকে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ১১ দেশের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। কারণ বাংলাদেশ বিশ্বের বেশ কিছু দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে এতদিন যে অগ্রাধিকারমূলক শুল্ক ছাড় পেয়ে আসছিল তার মেয়াদ আগামী তিন বছরের মধ্যে শেষ হবে।

শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে তখন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ উন্নত দেশগুলোতে বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি শুল্ক থেকে অব্যাহতি পাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page