September 18, 2026, 2:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

সুদান থেকে প্রথম দফায় দেশে ফেরানো হচ্ছে ২৭৮ ভারতীয়কে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে ‘অপারেশন কাবেরী’ শুরু করেছে ভারত। উত্তর-পশ্চিম আফ্রিকার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) উদ্ধার করা হয়েছে ২৭৮ জন ভারতীয়কে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘প্রথম দফায় ২৭৮ জন ভারতীয় নাগরিককে সুদান থেকে নৌসেনার জাহাজ আইএনএস সুমেধার সাহায্যে সৌদি আরবের জেদ্দায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও ফিরিয়ে আনা হবে।’

সুদানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ভারতীয় নাগরিকের সংখ্যা তিন হাজারের বেশি। গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুমসহ সুদানের বিভিন্ন এলাকায় সেনা এবং আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-এর ক্ষমতার লড়াই শুরু হওয়ার পরে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল দিল্লি। এই পরিস্থিতিতে নৌসেনা জাহাজ আইএনএস সুমেধা এবং বিমান বাহিনীর সি-১৩০জে হারকিউলিস বিমানের সাহায্যে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত সোমবারই খার্তুমের বন্দরে ৫০০-র বেশি ভারতীয় হাজির হয়েছিলেন। মঙ্গলবার সেই সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। সুদানের সেনাপ্রধান আবদেল ফতাহ আল-বুরহান এবং আধাসেনা আরএসএফ বাহিনীর প্রধান মহম্মদ হামদান ডাগলো ওরফে হেমেত্তির বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা বাড়ছেই। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে সংঘাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ।

এদিকে সংঘাতপূর্ণ সুদানে ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নিশ্চিত করেছেন, সোমবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর আগে আরও অন্তত দুইবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল দুই বাহিনী। তবে কোনো পক্ষই এটি শেষ পর্যন্ত মানেনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page