September 18, 2026, 12:29 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার উন্নতমানের নতুন ট্যাংক এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়ার সবচেয়ে উন্নত টি-ফোর্টিন আরমাতা ব্যাটল ট্যাংক মোতায়েন করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাশিয়ার রিয়া নভোস্তি সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে যখন ইউক্রেনের সামরিক বাহিনী বসন্তকালীন বিশাল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছে তখন রাশিয়া এই পদক্ষেপ নিল।

রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনারা নতুনতম আরমাতা ট্যাংকের সাহায্যে ইউক্রেনের অবস্থানে গোলাবর্ষণ শুরু করেছে। তবে এই ট্যাংক এখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেয়নি।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, টি-ফোরটিন ট্যাংকে বাড়তি সুরক্ষা যুক্ত করা হয়েছে যাতে শত্রুর ট্যাংক-বিধ্বংসী গোলা থেকে নিরাপদ থাকে। নতুন এই ট্যাংক ব্যবহারের জন্য এরইমধ্যে রাশিয়ার বহু সংখ্যক ক্রু প্রশিক্ষণ নিয়েছে। ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য টি-ফোর্টিন ট্যাংকের প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেড করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page