September 18, 2026, 1:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

আফগান স্টাইলে ইউক্রেনকে সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে ওয়াশিংটন আফগানিস্তানকে যেরকম বার্তা দিয়েছিল ঠিক তেমন বার্তা দিয়েছে ইউক্রেনকে। মার্কিন গণমাধ্যম পলিটিকো গতকাল (সোমবার) বাইডেন প্রশাসনের অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পলিটিকোর তথ্য অনুসারে, ওয়াশিংটন ইউক্রেনকে ব্যাপকভাবে সৈন্য মোতায়েন না করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে অনেক বেশি প্রত্যাশা না করারও কথা বলেছে বাইডেন প্রশাসন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতা দখলের আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে বাইডেন প্রশাসন ঠিক এই ধরনেরই বার্তা দিয়েছিল।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের সামরিক অভিযান চালাবে বলে অনেকদিন থেকে জল্পনা চলে আসছে কিন্তু আমেরিকা ভয় পাচ্ছে আদৌ এই অভিযান সফল হবে কিনা। এরকম প্রেক্ষাপট থেকে বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই সতর্ক বার্তা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার যুদ্ধবাজ ও শান্তিকামী নেতা- দুই ধরনের রাজনীতিবিদদের সমালোচনার মুখে রয়েছেন।
মূল প্রতিবেদনে পলিটিকো জানিয়েছিল যে, গত ১৪ মাসে ইউক্রেন ১ লাখ সেনা হারিয়েছে। পরে এই তথ্য সম্পাদনা করে বলেছে- আহত, নিখোঁজ এবং নিহত মিলে এই সংখ্যা মোট এক লাখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page