August 2, 2026, 2:21 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে ভূমিকম্পে বাংলাদেশের উদ্ধারকারী দলকে সম্মাননা দিলেন এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্য পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তুরস্ক সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের হাত থেকে এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশেদ ইকবাল ও উদ্ধারকারী দলের দলনেতা লে. কর্নেল মো. রুহুল আমিন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে সহায়তার জন্য তুরস্ক কর্তৃক বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানানো হয়। অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে ৬০ জন সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকার্য শুরু করে। উদ্ধারকার্যের অংশ হিসেবে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশের আদিয়ামান এবং হাতাইয়ে উদ্ধারকার্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। উদ্ধারকার্য পরিচালনার পাশাপাশি দলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাঁবু বিতরণ করে।

এছাড়া মেডিকেল টিমটি ১০৪ জনকে চিকিৎসা সেবা ও ৩২ কার্টন ওষুধ বিতরণসহ ভূমিকম্পের ফলে আঘাতপ্রাপ্ত ও মানসিকভাবে অবসাদগ্রস্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়।

বাংলাদেশের এ বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে এ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page