November 10, 2026, 7:30 pm
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পরমাণু হামলা হলে কিমকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোরীয় উপদ্বীপের উত্তেজনা যেন দিনকে দিন বাড়ছেই। সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া।

ফলে দুই কোরিয়ার মধ্যে বাড়ছে আবারও যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা। এর সঙ্গে রয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কাও। আর এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ার নেতৃত্বকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলা হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে বৈঠকের পর বাইডেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং তার নিজস্ব অস্ত্রাগার ব্যবহার করলে দেশটি পারমাণবিক প্রতিক্রিয়ার সম্মুখীন হবে এবং উত্তর কোরিয়ার নেতৃত্বের শাসনের ‘অবসান’ করা হবে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

গত মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। পরদিন বুধবার জো বাইডেনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তারা।

হোয়াইট হাউসে বক্তৃতাকালে এই দুই নেতা বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়ার আগ্রাসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মুখে দক্ষিণ কোরিয়ার জন্য মার্কিন নিরাপত্তা ঢালকে আরও শক্তিশালী করা হচ্ছে।

এসময় উভয় নেতা স্পষ্ট করে দেন, বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন  উত্তর কোরিয়ার কমিউনিস্ট ও একনায়ক শাসক যদি দক্ষিণ কোরিয়া বা যুক্তরাষ্ট্রে আক্রমণ করে, তাহলে তার প্রতিক্রিয়া হবে বিধ্বংসী।

ইউনের সাথে যৌথ ওই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে উত্তর কোরিয়া কোনও ধরনের পারমাণবিক হামলা চালালে… সেখানে যে শাসনব্যবস্থাই থাকুক, এই ধরনের পদক্ষেপের ফলে সেটির অবসান ঘটবে।’

অন্যদিকে প্রেসিডেন্ট ইউন বলেন, ‘অপ্রতিরোধ্য শক্তির শ্রেষ্ঠত্বের মাধ্যমে শান্তি রক্ষা করাই তার অগ্রাধিকার’। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রসহ জোটের পূর্ণ শক্তি ব্যবহার করে দ্রুত, অপ্রতিরোধ্যভাবে এবং বিধ্বংসীভাবে প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়েছে ওয়াশিংটন এবং সিউল।’

এছাড়া উত্তর কোরিয়া পারমাণবিক হামলা করলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বৃহত্তর সিদ্ধান্ত গ্রহণের ভূমিকার বিনিময়ে দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে না যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০তম বার্ষিকী উদযাপনের জন্য রাষ্ট্রীয় সফরে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এবং সেখানে অনুষ্ঠিত বৈঠকে উভয় নেতা এই দুই মিত্র রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান ভাবে দ্রুতগতিতে আন্তঃমহাদেশীয় এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এর মধ্যে কেবল গত বছরই ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পূর্ব এশিয়ার এই দেশটি।

উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে বারবার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। আর তাই তাদের মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কীভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে।

যদিও একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page