October 8, 2026, 4:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ভুল চিকিৎসায় খালেদা খাতুন (২৪) নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খালিশপুরে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে এঘটনা ঘটে। নিহত প্রসূতি খালেদা উপজেলার ফতেপুর ইউনিয়নের পরন্দপুর গ্রামের শিশির হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানান, সকালে প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা খালিশপুরস্থ এসবিকে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকার সাথে ডেলিভারি করার জন্য চুক্তি করেন নিহতের পরিবার। পরে পরীক্ষা-নিরীক্ষা এবং ডাক্তার ছাড়াই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেষ্টা করে তাকে নরমাল ডেলিভারি করান। সন্ধ্যায় প্রসূতি খালেদার অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি করে একটি ভ্যানে করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খালেদার ছোট ভাই রাসেল হোসেন জানান, বোনের প্রসব বেদনা উঠলে গ্রাম্য এক পল্লী চিকিৎসকের মাধ্যমে খালিশপুর কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায়। আমরা তো কোন কিছুই বুঝি না। যখন বোনের অবস্থা ভাল না তখন ওই নার্স আপা বলেন তোমরা রোগীকে অন্য কোথাও নিয়ে যাও। তখন আমরা মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চায়। কিন্তু তিনি নিজেই গাড়ি ঠিক করে আমাদেরকে বলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমার কথা হয়েছে ওখানে নিয়ে যান। ওই সময় বোনকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

খালিশপুর কমিউনিটি ক্লিনিকের পরিবারকল্যাণ পরিদর্শিকা জানান, আমি রোগীর অবস্থা একটু খারাপ দেখে অন্য যায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। তাছাড়া ওই রোগী মারা গেছে কিনা আমার জানা নেই।  আপনারা আমাকে বিরক্ত করবেন না। জেলা কর্মকর্তাদের কাছে ফোন দেন।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কনসালটেন্ট ডাঃ প্রবীর কুমার মন্ডল জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোজখবর নিয়ে পরে জানাতে পারবো।

 

 

 



Our Like Page