August 1, 2026, 11:03 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

সন্দেহভাজন সাইবার হামলার পর ইসরাইলে বিদ্যুৎ বিভ্রাট ; দায় স্বীকার করেছে ‘অ্যানোনিমাস সুদান’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলে সাইবার হামলাকারী একটি গোষ্ঠী দাবি করেছে, তাদের হামলার পর ইসরাইলের বিভিন্ন শহরে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ‘দি অ্যানোনিমাস সুদান’ নামে একটি হ্যাকার গ্রুপ বৃহস্পতিবার এই হামলার দায় স্বীকার করে।

গ্রুপটি দাবি করেছে, তাদের সাইবার হামলার কারণে ইহুদিবাদী ইসরাইলের বিদ্যুৎ ব্যবস্থায় বিভ্রাট ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরে এই গ্রুপটি ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে অ্যানোনিমাস সুদান বলেছে, “বিদ্যুৎ খাতে সাইবার হামলা নিতান্তই একটি মজা করা। আমরা তোমাদেরকে আরো অনেক কিছুই দেখাবো।”

ওই পোস্টে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “আমরা এখনো তোমাদের সাথে খেলছি, শিগগিরই তোমরা ইন্টারনেটের সংযোগ হারাবে। বিদ্যুতের মতো ইসরাইলের ইন্টারনেটকে আমরা বিপর্যস্ত করব।”

ইসরাইলের বিদ্যুৎ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেয়ার পর তেল আবিবে এর বড় প্রভাব পড়ে। ইসরাইলের পার্লামেন্ট নেসেট এবং মন্ত্রণালয়গুলোর কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়।

এদিকে, ইসরাইলের একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি জানিয়েছে যে, হাইফা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। বিদ্যুৎ কোম্পানির এক মুখপাত্র এই সংকটের কথা নিশ্চিত করেছেন তবে তিনি সাইবার হামলার কথা অস্বীকার করেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page