November 10, 2026, 7:04 pm
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কয়েক দিনের ব্যবধানে আমেরিকায় দুই হেলিকপ্টার দুর্ঘটনায় ১২ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুরুত্বপূর্ণ সামরিক মিশন ছাড়া মার্কিন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সমস্ত সামরিক ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছেন। কয়েকদিনের ব্যবধানে দুটি বড় ধরনের দুর্ঘটনায় অন্তত ১২ জন সেনা নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিলেন মার্কিন সেনাপ্রধান।

নির্দেশে বলা হয়েছে, এভিয়েশন স্কোয়াড্রনগুলো তাদের প্রশিক্ষণ কর্মসূচি পরিপূর্ণভাবে সম্পন্ন না করা পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।
বৃহস্পতিবার আলাস্কায় দুটি বোয়িং এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারের সংঘর্ষে তিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়। এর আগে গত মাসের শেষ দিকে কেনটাকি অঙ্গরাজ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত নয় সেনা নিহত হয়। ওই সংঘর্ষে দুই হেলিকপ্টারের কোনো সেনা জীবিত ছিল না।
মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল জেমস ম্যাককনভিল গতকাল এক বিবৃতিতে বলেন, “আমাদের বৈমানিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সামরিক ফ্লাইট উড্ডয়ন নিষিদ্ধ করার মধ্য দিয়ে এ কথা পরিষ্কার হয় যে, দুর্ঘটনা প্রতিরোধে এবং আমাদের সেনাদের জীবন বাঁচাতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”
বিবৃতিতে বলা হয়েছে- অ্যাকটিভ ডিউটি ইউনিটের প্রশিক্ষণ কর্মসূচি সোমবার শুরু হবে এবং এই প্রশিক্ষণে ঝুঁকি এড়ানোর বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। আগামী পাঁচ মে’র মধ্যে অ্যাকটিভ ডিউটি ইউনিটের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া, আগামী ৩১ মে’র মধ্যে আর্মি ন্যাশনাল গার্ড এবং রিজার্ভ ইউনিটের প্রশিক্ষণ শেষ হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page