August 1, 2026, 11:05 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ও ইসরাইলকে পারস্য উপসাগর ত্যাগ করতে হবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, তার বাহিনী দৃঢ়তার সঙ্গে পারস্য উপসাগর ও এর প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য যথেষ্ট। তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে অবিলম্বে এই কৌশলগত পানিসীমা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (শনিবার) জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। অ্যাডমিরাল তাংসিরি বলেন, “পারস্য উপসাগর আমাদের সম্পদ। আমরাই দৃঢ়তার সঙ্গে এই সাগর ও এর সম্পদ রক্ষা করব। আমরা এটির সম্পদের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন মেনে নেব না।”

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেন, “আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র এবং শিশু-হত্যাকারী ইসরাইলের অবৈধ উপস্থিতি পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে।” তিনি এই স্পর্শকতার পানিসীমাকে নিরাপদ করে তোলার স্বার্থে ওয়াশিংটন ও তেল আবিবকে অবিলম্বে পারস্য উপসাগর ত্যাগ করার আহ্বান জানান।

ইরানের এই সিনিয়র নৌকমান্ডার সতর্ক করে দিয়ে বলেন, পারস্য উপসাগরে বিদেশি নৌবাহিনীর জাহাজগুলো এখানকার ইকোসিস্টেমের জন্য ভয়াবহ হুমকি তৈরি করেছে। এর কারণ হিসেবে তিনি বলেন, এসব বিদেশি রণতরী পারমাণবিক শক্তিচালিত বলে এগুলোতে যেকোনো দুর্ঘটনা ঘটলে তার ফলে পারস্য উপসাগরের ইকোসিস্টেম কয়েক দশকের জন্য ক্ষতিগ্রস্ত হবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page