April 12, 2026, 6:11 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে  : মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেন সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য এবং সামরিক সরঞ্জামের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর আহ্বান জানান তিনি।

মেদভেদেভ বলেন, একমাত্র চরমভাবে পরাজিত হওয়ার ফলেই শুধুমাত্র ইউক্রেনের নেতারা শান্ত হবেন। গতকাল (শুক্রবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মেদভেদেভ এসব কথা বলেন। তিনি বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইউরোপের নর্ডিক অঞ্চলের কয়েকটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সফল হামলা চালানোর জন্য আরো অস্ত্র দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, তিনি বলেছেন ক্রিমিয়ার ওপরেও অভিযান চালানো হবে এবং রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে।
জেলেনস্কির এই সাক্ষাৎকারকে সাংঘর্ষিক এবং অলীক কল্পনা বলে মন্তব্য করলেও মেদভেদেভ বলেন, এ ধরনের বক্তব্যকে একেবারে গুরুত্বহীন বলে উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, জেলেনস্কির এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে হলে অবশ্যই ইউক্রেনের সামরিক বাহিনী এবং তাদের সামরিক সরঞ্জামের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে হবে। বর্তমান ইউক্রেনের নাৎসীবাদী সরকারকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে এবং পুরো দেশটিকে ‘অসামরিকীকরণ’ করতে হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page