September 18, 2026, 6:05 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

টোকিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবার যুক্ত হচ্ছেন শিক্ষকতা পেশায়। টোকিও বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। খবর ব্লুমবার্গের।

জানা গেছে, ৫৮ বছর বয়সী চীনের এই ধনকুবের আজ পহেলা মে থেকেই দায়িত্বগ্রহণ করছেন। ধারণা করা হচ্ছে, বেশ কিছু বিষয়ের ওপর তিনি অবদান রাখবেন।

মূলত গবেষণার বিষয়ে পরামর্শ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন, বিশেষ করে টেকসই কৃষি ও খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। তাছাড়া উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পর্কে সেমিনারও করবেন এই বিলিয়নিয়ার।

২০২০ সালে চীনা সরকারের সমালোচনা করে ব্যাপক চাপের মুখে পড়েন জ্যাক মা। এরপর থেকেই তাকে আর তেমন একটা প্রকাশ্যে দেখা যায় না।

তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফাইনানশিয়াল টাইমসের বরাত দিয়ে গত বছরের শেষের দিকে দ্য গার্ডিয়ান জানিয়ে ছিল, পরিবারকে নিয়ে জাপানে বসবাস করছেন তিনি।

তখন জানানো হয়, প্রায় ছয় মাস ধরে টোকিওতে অবস্থান করছেন জ্যাক মা। জাপানে অনেকটা নীরবে জীবন-যাপন করছেন তিনি। খুব বেশি প্রয়োজন না পড়লে জনসম্মুখে আসছেন না এ ধনকুবের। টোকিও থেকেই চালাচ্ছন ব্যবসায়িক কার্যক্রম।

এর আগে চীনের বিখ্যাত ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ার ঘোষণা দেন তিনি। শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী, খুব শিগগির দফায় দফায় প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তর হবে। এ প্রক্রিয়া শেষ হলেই গ্রুপটির জন্য আর কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবেন না চীনের এই ধনকুবের।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page