August 2, 2026, 6:31 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় জাহাজে আগুন লেগে ৩ ক্রু নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে একটি জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় জাহাজের তিন ক্রু নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। মালয়েশিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে। গ্যাবোনেস নিবন্ধিত জাহাজটি চীন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল বলে জানা গেছে। এতে মোট ২৮ জন ক্রু ছিল। দেশটির নৌবাহিনী জানিয়েছে, বিকেলে জাহাজটিতে আগুন ধরে যায়।

স্থানীয় সময় বিকাল ৪টার দিকে খবর পেয়ে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্টের (এমএমইএ) উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আশেপাশের আরও কয়েকটি জাহাজ এই অভিযানে অংশ নিয়েছিল। এ সময় তারা ২৫ জন ক্রুকে উদ্ধার করে। জাহাজে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page