April 12, 2026, 9:23 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংলাপে বসতে চায় সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান-সমর্থিত লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সৌদি আরব সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে বলে খবর পাওয়া গেছে। ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের একই সময়ে হিজবুল্লাহর দিকে মনযোগী হলো সৌদি আরব।

একজন অজ্ঞাত সৌদি কর্মকর্তার বরাত দিয়ে লেবাননের আল-আখবার পত্রিকা এ খবর জানিয়েছে। ওই সৌদি কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, রিয়াদ শিগগিরই হিজবুল্লাহর সঙ্গে সংলাপে বসতে পারবে বলে আশা করছে।

পত্রিকাটি বৈরুতের একাধিক বেসরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই সংলাপ তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে। এরপর আল-আখবার লিখেছে, এই প্রচেষ্টা সফল হোক বা ব্যর্থ হোক, উভয় ক্ষেত্রে একথা স্পষ্ট হয়েছে যে, সৌদি আরব তার আঞ্চলিক সম্পর্ক ঢেলে সাজানোর চেষ্টা করছে। পত্রিকাটি সৌদি পররাষ্ট্রনীতির এই পরিবর্তনকে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছে।

সৌদি আরব একদিকে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছে সেইসঙ্গে আমেরিকার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। সৌদি আরব গতমাসে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। একই মাসে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দামেস্ক সফর করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহান। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক নির্ভরশীলতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে এনেছে রিয়াদ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page