April 12, 2026, 10:36 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরাইল ধ্বংস হয়ে যাবে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশে প্রথমবার যেকোনো ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এ ধরনের শেষ ভুল। কারণ, ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরাইলের থাকবে না।

সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। এমনকি ইসরাইলি কর্মকর্তারা একথাও বলেছেন যে, আমেরিকার সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। প্রেসিডেন্ট রায়িসি দৃশ্যত সে হুমকির জবাব দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি মঙ্গলবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “ইহুদিবাদী সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর যা বিশ্বের কেউ বিশ্বাস করে না। ইহুদিবাদী শত্রু যদি আমাদের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরাইল ধ্বংস হয়ে যাবে।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের শক্তি এখন আর এ অঞ্চলের কারো কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যেকোনো মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ।” রায়িসি বলেন, “ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরাইলের পক্ষে সম্ভব হবে না।” ইহুদিবাদী ইসরাইল যে ইরানকে মোকাবিলা করার শক্তি রাখে না এটি তেল আবিব নিজে ভালো করে জানে বলে প্রেসিডেন্ট রায়িসি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page