November 10, 2026, 6:26 pm
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় নিখোঁজ জেলের মরদেহর খোজ পাওয়া গেল কুমিরের পেটে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ায় নিখোঁজ এক মৎস্যজীবীর মরদেহ পাওয়া গেছে কুমিরের পেটে। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। পরে কুমিরের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। বুধবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ওই অস্ট্রেলিয়ান মৎস্যজীবীর নাম কেভিন ডারমোডি। গত শনিবার দেশটির উত্তর কুইন্সল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে নোনা পানির কুমিরের আবাসস্থল বলে পরিচিত কেনেডি’স বেন্ডে তাকে শেষবার দেখা গিয়েছিল।

পরে ওই এলাকায় দুই দিনের অনুসন্ধানের পর পুলিশ দু’টি বড় কুমিরকে হত্যা করে এবং মানুষের দেহাবশেষ খুঁজে পায়। উদ্ধারকৃত মৃতদেহটি এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি, তবে পুলিশ বলেছে, ৬৫ বছর বয়সী ব্যক্তির সন্ধানের কাজে এটি ছিল ‘দুঃখজনক পরিণতি’।

বিবিসি বলছে, মৃত ডারমোডি ছিলেন একজন অভিজ্ঞ জেলে এবং কেপ ইয়র্কের একজন সুপরিচিত সদস্য। ডারমোডিকে যেখানে শেষবার দেখা গিয়েছিল সেখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে গত সোমবার দু’টি কুমিরকে গুলি করে হত্যা করা হয়।

কুমির দু’টি লম্বায় ৪.১ মিটার (১৩.৪ ফুট) এবং ২.৮ মিটার দৈর্ঘ্যের বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। মূলত এই দু’টি সরীসৃপ প্রাণীর একটির মধ্যেই মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে বন্যপ্রাণী কর্মকর্তাদের বিশ্বাস, উভয়ই ওই ঘটনার সাথে জড়িত ছিল।

ঘটনার সময় ডারমোডির সাথে থাকা জেলেরা আক্রমণটি দেখতে পাননি। তবে বিপদের মুখে থাকা ওই ব্যক্তির চিৎকার তারা শুনেছিলেন এবং তারপরে সজোরে পানির মধ্যে কিছু পড়তে দেখেন।

ডারমোডির বন্ধু জন পিটি কেপ ইয়র্ক উইকলিকে বলেছেন, ‘আমি দৌড়ে গিয়েছিলাম… কিন্তু তার কোনও চিহ্ন ছিল না।’

অস্ট্রেলিয়ার গ্রীষ্মমন্ডলীয় উত্তরে কুমিরের বিচরণ সাধারণ হলেও আক্রমণ খুবই বিরল। ১৯৮৫ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ডারমোডির মৃত্যু কুইন্সল্যান্ডে ১৩তম মারাত্মক হামলার ঘটনা বলে রেকর্ড করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page