March 27, 2026, 2:12 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে রাজধানীতে সাংবাদিক সংগঠনের মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাংবাদিক নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।

বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবে প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন ও তেজগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।

এফবিজেও’র চেয়ারম্যান এস এম মোর্শেদ বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন পাসের পরই সাংবাদিকদের বিরুদ্ধে তার অপপ্রয়োগ লক্ষ্য করা গেছে। অথচ আইনমন্ত্রী বলেছেন, এই আইনটি সাংবাদিকদের জন্য না। তাহলে এই আইনের অধীনে যেসব সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারে প্রেস কাউন্সিলকেও এগিয়ে আসতে হবে। প্রেস কাউন্সিল থাকা সত্ত্বেও সাংবাদিকদের বিরুদ্ধে সরকারের এই আইনের কোনো গ্রহণযোগ্যতা নেই। প্রেস কাউন্সিল আইনকে ক্ষমতাশীল করা হোক। আমরা আশা করছি, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে এই কালো আইন বাতিল করবে।

সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য একটি বাজেট থাকে।আমরাও চাই সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য সরকারের তরফ থেকে একটি বাজেট দেওয়া হোক। এতে করে সাংবাদিকরা পেশাদারিত্বের জায়গায় আরও দক্ষ হয়ে উঠবেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page