September 17, 2026, 11:11 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণ সাগরের উপর পোলিশ বিমানের টহল দিতে বাধা দিল রাশিয়ান ফাইটার জেট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একটি রাশিয়ান যুদ্ধ বিমান কৃষ্ণ সাগরের উপর ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থার জন্য টহলরত একটি পোলিশ বিমানকে বাধা দিয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, তারা মস্কোর এই ‘আক্রমনাত্মক এবং বিপজ্জনক’ আচরণের নিন্দা করেছে।

মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পোলিশ বর্ডার গার্ড প্লেনটি শুক্রবার রোমানিয়ান সীমান্ত পুলিশের সাথে নিয়মিত ফ্রন্টেক্স (ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি) টহলে ছিল যখন রাশিয়ান সুখোই এসইউ-৩৫ ফাইটার বারবার ‘আক্রমনাত্মক এবং বিপজ্জনক কৌশলে’ এটিকে আটকানোর চেষ্টা করে।

এতে বলা হয়েছে, ঘটনার সময় রোমানিয়ান এবং স্প্যানিশ বিমানগুলোকে ন্যাটো ‘প্রাক- সতর্কতা’ জানিয়েছিল। তবে পোলিশ ক্রুরা নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, রোমানিয়ার আকাশসীমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে ‘কৃষ্ণ সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায়’ ঘটনাটি ঘটেছে।

বুখারেস্ট বলেছে, ‘এই ঘটনাটি কৃষ্ণ সাগরে রাশিয়ান ফেডারেশনের উস্কানিমূলক ঘটনার আরও একটি প্রমাণ।’

ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সাথে এএফপি যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি। পোলিশ সীমান্তরক্ষীরা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে রবিবার একটি বিবৃতি জারি করা হবে বলে তারা জানায়।

পোলিশ বিমানটি ১৯ এপ্রিল থেকে রোমানিয়াতে মোতায়েন করা হয়েছে এবং ১৭ মে পর্যন্ত সেখানে থাকার কথা, রোমানিয়ার উদ্যোগে ফ্রন্টেক্স অপারেশনে স্পেন এবং সুইডেনও রয়েছে। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page