August 1, 2026, 6:35 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপকে অবশেষে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রোববার জানিয়েছেন, মস্কো তাদের আরও অস্ত্র ও গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে। গত কয়েকমাস ধরে বাখমুতে প্রবল লড়াই চলছে ওয়াগনার গ্রুপের সঙ্গে ইউক্রেনের সেনার। সেখানে ওয়াগনার গ্রুপের বহু সদস্য নিহত হয়েছে।

কয়েকদিন ধরেই ওয়াগনার প্রধান জানাচ্ছিলেন, তাদের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। রাশিয়ার সেনা তাদের গোলাবারুদ না দিলে সদস্যদের বাখমুত থেকে ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি।

সম্প্রতি বেশ কয়েকটি ভিডিওবার্তা প্রকাশ করেন ইয়েভজিন। তিনি বলেছিলেন, রাশিয়া বাখমুতে তাদের ওপর নির্ভর করে আছে। কিন্তু তাদের কোনোরকম সাহায্য করছে না। ফলে গোলাবারুদের অভাবে তার বাহিনীর সদস্যদের মৃত্যু হচ্ছে।

বাখমুত থেকে গ্রুপের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন তিনি। তারপরেই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মস্কো। প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ওয়াগনার গ্রুপকে সবরকম সাহায্য করা হবে। তাদের গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে।

গত কয়েকমাসের মধ্যে বাখমুতই ইউক্রেনের একমাত্র জায়গা রাশিয়া যা দখল করতে পেরেছে। তবে বাখমুত পুনরুদ্ধারের জন্য তীব্র লড়াই করছে ইউক্রেনের সেনা। ফলে বাখমুত কার্যত অবরুদ্ধ হয়ে আছে।

যুদ্ধের শুরুতে পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি জায়গা রাশিয়ার সেনা দখল করেছিল। কিন্তু ইউক্রেন তার বেশ কয়েকটি পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে। বাখমুত ইউক্রেন ও রাশিয়া কৌশলগত অঞ্চল বলে মনে করে। ফলে কোনো দেশই বাখমুত ছাড়তে চাইছে না। সে কারণেই যুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বেসরকারি ওগনার গ্রুপকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

এদিকে ক্রাইমিয়ায় রাশিয়া সমর্থিত প্রশাসন জানিয়েছে, ইউক্রেন তাদের সেভাসটোপল অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনো কথা বলা হয়নি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের ভিডিওবার্তায় জানিয়েছেন, ইউক্রেনজুড়ে সন্ত্রাস চালাচ্ছে রাশিয়া। রাশিয়া একটি সন্ত্রাসী দেশ। কিয়েভেও বিমান হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন জেলেনস্কি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page