August 1, 2026, 7:43 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব টার্নিং পয়েন্টে রয়েছে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৯ মার্চ নাৎসি জার্মানিদের পরাজিত করে সোভিয়েত ইউনিয়ন। নাৎসিদের পরাজিত করার দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে রাশিয়া। প্রতিবারের মতো এবারো মস্কোর বিখ্যাত রেড স্কয়ারে আয়োজন করা হয় বিজয় দিবস প্যারেড। এতে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আর এবারের বিজয় দিবসের ভাষণে রাগান্বিত সুরে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন পুতিন। তিনি বলেছেন, বর্তমানে ‘বিশ্ব টার্নিং পয়েন্টে’ রয়েছে। এছাড়া  তিনি দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে শত্রু দেশগুলো।

তিনি বলেছেন, ‘আজ বিশ্ব সভ্যতা কঠিন টার্নিং পয়েন্টে রয়েছে। আমাদের বিরুদ্ধে একটি সত্যিকারের যুদ্ধ শুরু করা হয়েছে।’

ইউক্রেনের অধিকৃত ডনবাস এবং রাশিয়াকে রক্ষা করবেন বলে জানিয়ে পুতিন বলেছেন, ‘বিশ্বের বেশিরভাগ মানুষের মতো আমরা একটি শান্ত, মুক্ত এবং স্থিতিশীল পরিবেশ দেখতে চাই।’ যদি কেউ আধিপত্যের চিন্তা করে তাহলে তা ধ্বংস ডেকে আনবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইউক্রেনে কথিত অভিযানে অংশ নেওয়া সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেছেন, ‘বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের জন্য আমরা গর্বিত। আমাদের ভবিষ্যত আপনাদের ওপর নির্ভরশীল।’

এছাড়া ইউক্রেনের বর্তমান নেতৃবৃন্দের সমালোচনাও করেছেন প্রেসিডেন্ট পুতিন। জেলেনস্কি ও তার সরকারকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন তিনি। পুতিন বলেছেন, পশ্চিমা মাস্টারদের কথায় ইউক্রেনকে জিম্মি করে রাখা হয়েছে।

এ ব্যাপারে পুতিন বলেছেন, ‘ইউক্রেন একটি অভ্যুত্থানের কাছে জিম্মি হয়ে গেছে, যার মাধ্যমে তৈরি হয়েছে একটি ক্রিমিনাল সরকার, যেটি পরিচালিত হচ্ছে পশ্চিমা মাস্টারদের নির্দেশনায়।’

পুতিন ইউক্রেনের সেনাদের আবারও নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন। যেমনটি গত বছর থেকেই করে আসছেন তিনি।

এদিকে এবারের রেড স্কয়ারে বিজয় দিবসের প্যারেডে অংশ নেন ৮ হাজার সেনা। গত বছর যা ছিল ১১ হাজার। এছাড়া অন্যান্যবারের তুলনায় এবারের প্যারেডের ব্যপ্তি ছিল কম। ভাষণ শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের ফুলের তোড়ার মাধ্যমে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: বিবিসি, সিএনএন

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page