July 31, 2026, 8:58 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ইয়াবাসহ কলেজ শিক্ষক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইয়াবাসহ এক কলেজ শিক্ষককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৮ মে) রাতে উপজেলার কুরুষা-ফেরুষা গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। শুক্রবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।

আটক শিক্ষক তৈয়ব আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা-ফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এবং বালাহাট আর্দশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে তৈয়ব আলীর মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো অবস্থায় থাকা ইয়াবাসহ তাকে আটক করে বালারহাট বিজিবি ক্যাম্পে সদস্যরা। শুক্রবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করে বিজিবি। আটক তৈয়ব আলী বালারহাট আর্দশ স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার বলেন, রাতে প্রভাষক তৈয়ব আলী ইয়াবাসহ বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন শুনেছি।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার মো. সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক আসামিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ইয়াবা ট্যাবলেটসহ এক শিক্ষককে আটক করেছে বিজিবি। বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page