April 20, 2026, 6:51 pm
শিরোনামঃ
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান করলো স্পেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৬ হাজার ৯৬৭ বাংলাদেশি হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৬৯৬৭ জন বাংলাদেশি হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে হজযাত্রার সর্বশেষ অবস্থায় জানানো হয়, সর্বমোট ৬৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৪৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪৭৮ জন।

এ পর্যন্ত হজের জন্য মোট ভিসা ইস্যু হয়েছে ৪০ হাজার ৪০৭টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১৪ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৬ শতাংশ।

এদিকে স্থানীয় সময় সোমবার রাত ১০টায় মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজযাত্রীদের সেবাপ্রদান কার্যক্রম নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে বিষয় এবং কার্যভিত্তিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই অনুযায়ী হজ প্রশাসনিক দল এবং প্রশাসনিক সহায়তাকারী দলের সমন্বয় কমিটি গঠন সম্পন্ন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের দলনেতারা উপস্থিত ছিলেন।

গত ২১ মে শুরু হয় হজ ফ্লাইট। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রার শেষ হজফ্লাইট ২২ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ৬০৩টি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page