September 15, 2026, 11:30 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অবহিতকরণ কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর জেলায় আজ  ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০২২’ অবহিতকরণ বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) আলিফ রুদাবা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন।
কর্মশালায় সূচনা বক্তব্যে যুগ্ম সচিব আলিফ রুদাবা বলেন, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ প্রণয়ন করেছে বর্তমান সরকার। আইনের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় ২০১৯ সালে। আইনের বাস্তবায়নে ২০২২ সালে প্রণীত হয় জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অনুসরণ করে দক্ষতা উন্নয়ন অভিন্ন সনদায়ন ব্যবস্থা প্রবর্তন করে প্রশিক্ষণ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।  প্রণীত প্রশিক্ষণ ব্যবস্থা চাহিদাভিত্তিক, নমনীয় এবং সংবেদনশীল হওয়ায় তা আদর্শমানের এবং যুগোপযোগী। প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন ছাড়াও পরীক্ষণ ও মূল্যায়নের কাজও করা হচ্ছে। দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান নিবন্ধন এবং শিল্প দক্ষতা পরিষদ গঠনের মাধ্যমে শিল্প সংযুক্তিকরণ কাজও করছে কর্তৃপক্ষ। ২০২৭ সালের মধ্যে ৮৬ লক্ষ দক্ষ মানব সম্পদ তৈরি করতে চাই আমরা।
কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page