May 17, 2026, 3:06 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

এশিয়া মিডিয়া সামিট সমাপ্তি : সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বৃদ্ধির সমঝোতা স্বাক্ষর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৮তম এশিয়া মিডিয়া সামিট ২০২৩।
গতকাল বুধবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বালিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্টভূক্ত সদস্য দেশগুলোর নেতৃবৃন্দ স্বাক্ষরিত এই স্মারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল, বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় নানা উদ্যোগ ও প্রচেষ্টা নেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।
সমঝোতা স্মারকে তথ্যের যথার্থতা, স্বচ্ছতা এবং সততার মূল্যবোধকে সমুন্নত রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করার কথা রয়েছে। সেখানে বলা হয়, ভুল, বিভ্রান্তিকর এবং অসত্য তথ্যের প্রচার রোধকল্পে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিক এবং অংশীজনদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্যও এআইবিডি সদস্যরা উদ্যোগ নেবেন।
একইসঙ্গে বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে সদস্য রাষ্ট্রসমূহের নিজস্ব আইন,আন্তর্জাতিক মানবাধিকার, যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতার নীতির প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনে যৌথ আঞ্চলিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও ঐক্যমত্য হয়ে স্মারকে স্বাক্ষর করেন বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা।
মঙ্গলবার শুরু হওয়া এই সামিটে এশীয় প্রশান্ত অঞ্চলের ৪০টি দেশ ও অঞ্চলের পাঁচ শতাধিক প্রতিনিধি যোগ দেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page