November 3, 2026, 3:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতে নেতাগিরি ; চাকরির নামে টাকা গ্রহণ ; চাকরী না দেওয়ায় নেতার বাড়ি দখলে নিলো প্রতারিতরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কুলে চাকরি দেওয়ার নাম করে নয়জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়েছিলেন স্থানীয় এক নেতা। কিন্তু চাকরি মেলেনি, টাকাও ফেরত পাননি প্রতারিতরা। শেষ পর্যন্ত তারা সেই নেতার বাড়ির একাংশে ইটের দেওয়াল গেঁথে দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতে ঘটেছে এ ঘটনা।

স্থানীয় কয়েক যুবকের অভিযোগ, ২০১৯ সালে চারঘাট পঞ্চায়েতের তৃণমূল প্রধান বাসন্তী বিশ্বাস ও তার স্বামী নিখিলরঞ্জনকে কয়েক দফায় প্রায় ৫৩ লাখ রুপি দিয়েছিলেন তারা। কিন্তু কেউই প্রতিশ্রুত চাকরি পাননি। এরপর একাধিকবার চেয়েও অর্থ ফেরত মেলেনি।

ওই চাকরিপ্রার্থীদের দাবি, কয়েক মাস আগে সালিশি সভায় পঞ্চায়েত প্রধান ও তার স্বামী অর্থ ফেরত দেওয়ার জন্য পাঁচ মাস সময় নিয়েছিলেন। তার মধ্যে অর্থ ফেরত দিতে না পারলে বাড়ির একাংশ এবং নিজেদের ছয় শতক জমি মোহম্মদ মাজহারসহ কয়েকজন চাকরিপ্রার্থীর নামে ছেড়ে দেবেন বলে তারা লিখিত দিয়েছিলেন।

কিন্তু পাঁচ মাস কেটে গেলেও অর্থ ফেরত পাননি কেউ। অভিযোগ, ‘লিখিত চুক্তি’ মোতাবেক গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মাজহার ও অন্য কয়েকজন চাকরিপ্রার্থী মিলে পঞ্চায়েত প্রধানের বাড়ির একটি অংশ ইট দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেন। প্রধান ও তার স্বামী এরই মধ্যে এলাকা ছেড়েছেন। দখলের সময় বাড়িতে কয়েকজন নারী ছিলেন শুধু। তারা বাধা দিলেও যুবকেরা কাজ চালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

জমি-বাড়ির একাংশ দখল নেওয়ার কথা অস্বীকার করেননি মোহাম্মদ মাজহার। তিনি বলেন, চাকরি দেওয়ার নামে অর্থ নিয়েছিলেন প্রধান ও তার স্বামী। অর্থ ফেরত দিতে না পারলে জমি-বাড়ির কিছু অংশ লিখে দিতে চেয়েছিলেন। তাই আমরা জমির একটি অংশে প্রাচীর তুলেছি।

পুলিশের কাছে যাচ্ছেন না কেন? জবাবে মাজহারদের বক্তব্য, কয়েক মাস আগে অভিযোগ করা হয়েছিল থানায়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে এর আগে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

কিন্তু এভাবে কারও অনুপস্থিতিতে বাড়ির দখল নেওয়া বেআইনি কি নয়? পুলিশের বক্তব্য, জমি দখল করা হচ্ছে বলে মালিকের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাছাড়া আদৌ একে দখল বলা যাবে, নাকি সত্যিই কাগজে-কলমে সম্পত্তি হস্তান্তর হয়েছিল, তা-ও স্পষ্ট নয়। ফলে আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। পঞ্চায়েত প্রধান বা তার স্বামী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page