November 3, 2026, 5:31 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

পাবিপ্রবি’র লিফট কিনতে ৬ কর্মকর্তার তুরস্ক সফর স্থগিত হলো রাষ্ট্রপতির নির্দেশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতির নির্দেশে লিফট কেনার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ কর্মকর্তার তুরস্ক সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (২ জুন) জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন চৌধুরী বলেন, মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে পাবিপ্রবি প্রশাসন প্রতিনিধি দলের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

রিজেন্ট বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, তুরস্কের যে লিফট পাবিপ্রবিতে সংযোজনের কথা রয়েছে সেই হিটকক্স গ্লোবাল ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫০ লিফট সরবরাহ করেছে। সুতরাং লিফট দেখতে তুরস্কে যাওয়ার প্রয়োজন নেই। লিফট এখন জাহাজিকরণ প্রক্রিয়ায় রয়েছে। সেখানে মতামত প্রদানেরও সুযোগ নেই। প্রতিনিধি দলের সদস্যরা এ বিষয়ে অভিজ্ঞও নন। এ সফর রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অপ্রয়োজনীয় প্রমোদ ভ্রমণ ছাড়া কিছু নই।

তিনি আরও বলেন, উপাচার্য বলেছেন এই টাকা বিশ্ববিদ্যালয় বা সরকারের টাকা না। তাহলে কি এই টাকা আকাশ থেকে পড়েছে। বিদেশ না গিয়ে সেই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করলে ভালো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক লে. কর্ণেল (অব.) জিএম আজিজুর রহমান বলেন, উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তাকে তুরস্ক যাওয়া স্থগিতের কথা জানিয়েছেন। এর বেশি বলতে পারব না।

এর আগে মঙ্গলবার (৩০ মে) ‘লিফট কেনার জন্য তুরস্ক সফরে যাচ্ছেন পাবিপ্রবির প্রতিনিধি দল’ এমন সংবাদ গণমাধ্যমে আসার পর থেকেই সারাদেশে আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্যরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page