September 7, 2026, 1:31 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অর্থনৈতিক সংকটের বছরে সমাধানের অপ্রতুলতায় ভরপুর বাজেট : সিপিডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার স্বীকৃতি ও সমাধানের উদ্যোগ অপ্রতুল বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ছাড়া অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলোও বাজেটে পরিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন তারা।

আজ (শুক্রবার) সকালে গুলশানের একটি হোটেলে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে এক পর্যালোচনায় এমন মন্তব্য করে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন,  মূল্যস্ফীতির চাপ বা পণ্যের দামের লাগাম টানার জন্য যেসব প্রস্তাব বা সমাধানের কথা বলা হয়েছে, তা-ও বাস্তবভিত্তিক নয়। সরকার মূল্যস্ফীতির হার ৬ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে তাও প্রায়োগিক যুক্তিতে সঠিক নয় বলে মনে করেন তিনি।

তবে করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক। বলেন, করমুক্ত আয়ের সীমা বাড়ানোর উদ্যোগটি ভালো। তবে রিটার্ন জমা দিলে দুই হাজার টাকা ন্যূনতম করের বিধানটি প্রত্যাহার করা উচিত বলে মনে করে সিপিডি।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, সরকারি সেবা নিতে গেলে যদি কারও করযোগ্য আয় নাও থাকে, তবু তাকে ২ হাজার টাকা কর দিতে হবে। যার করযোগ্য আয় নেই, তার ওপরে এটা চাপিয়ে দেওয়াটা একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত।

ফাহমিদা খাতুন আরও বলেন, বৈদেশিক আয়ের দিকে তাকালে দেখা যাবে রেমিট্যান্স নিম্নমুখী। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিন্তু নিম্নমুখী। বৈদ্যুতিক এবং জ্বালানি খাতে ব্যাপক একটা ঘাটতি দেখা গেছে। এর ফলে অভ্যন্তরীণ উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

গত দুই অর্থবছরের উন্নয়নের যে সূচক দেখানো হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেইবলে মন্তব্য করেন সিপিডি নির্বাহী পরিচালক।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page