March 15, 2026, 2:27 am
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আমেরিকার ১২ দেশের শীর্ষ সম্মেললে অভিন্ন মুদ্রা চালুর আহ্বান জানালো ব্রাজিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা দক্ষিণ আমেরিকায় অভিন্ন মুদ্রা চালুর জন্য ওই অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত লাতিন আমেরিকার ১২টি দেশের শীর্ষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

পরিবর্তিত বিশ্বে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যাতে অভিন্ন কৌশল গ্রহণ এবং একটি অভিন্ন মুদ্রা চালু করতে পারে তাই নিয়েই প্রধানত গতকালের শীর্ষ সম্মেলনে আলোচনা হয়। সম্মেলনের উদ্বোধনী ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট অভিন্ন মুদ্রা ব্যবস্থার মাধ্যমে শক্তিশালী দক্ষিণ আমেরিকার পরিচিতি তুলে ধরতে লাতিন আমেরিকার নেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাইরের অঞ্চলের মুদ্রার ওপর নির্ভর না করে নিজেদের মধ্যে অভিন্ন মুদ্রা চালুর মাধ্যমে একটি অংশীদারিত্বমূলক লেনদেন ও বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা দরকার। তিনি বলেন, “ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে আমরা এক মানবজাতি এবং আমাদের অভিন্ন চাহিদা ও আশা-আকাঙ্খা রয়েছে।” বর্তমানে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মধ্যে একটি অংশীদারিত্বমূলক বাণিজ্যিক জোট রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট আশা করেন- এই জোটের মধ্যে অভিন্ন মুদ্রা চালু হবে।

এছাড়া, তিনি নতুন করে ক্ষমতায় ফিরে পূর্বেকার ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশনস নামেক সংস্থাটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। ২০০৮ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং লুলা ছিলেন এর মূল উদ্যোক্তা। গতকালের এই সম্মেলনে ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অঙশ নেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রেসিডেন্ট মাদুরোকে ব্রাজিলে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।#

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page