October 12, 2026, 2:18 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সফরে এসেছেন ভারতের সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশে সফরে এসেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে।

সোমবার (৫ জুন) ভারতের সেনাপ্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরের প্রথম দিন আজ ভারতীয় সেনাপ্রধান সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানান। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাসদরে আসার আগে জেনারেল মনোজ পান্ডে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

আইএসপিআর আরও জানায়, মঙ্গলবার (৬ জুন) চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভ্যর্থনা গ্রহণ করবেন।

ভারতীয় সেনাবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সফর শেষে তিনি বুধবার (৭ জুন) ভারতে ফিরে যাবেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page