September 24, 2026, 10:51 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের উত্তর প্রদেশে বিয়ের পরদিন হৃদরোগে দম্পতির মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিয়ের পরদিন এক নববিবাহিত দম্পতিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার শয়নকক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

গত মঙ্গলবার প্রতাপ যাদবের সঙ্গে পুষ্পা যাদবের বিয়ে হয়। প্রতাপের বয়স ২৪ এবং পুষ্পার বয়স ২২।  সারা রাত ধরে বিয়ের অনুষ্ঠান চলে। নববিবাহিত দম্পতি গত বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে তাদের বাড়িতে ফেরেন। বিয়ে পরবর্তী আচার–অনুষ্ঠানের পর রাতে তারা ঘুমাতে যান। পরদিন সকালে শয়নকক্ষ থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রতাপ ও পুষ্পার মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন। বলরামপুরের পুলিশ সুপার প্রশান্ত ভার্মা হিন্দুস্তান টাইমসকে এমন তথ্য জানিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের জোর করে কক্ষে ঢোকানোর কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি তাদের গায়ে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

কাইসারগঞ্জ পুলিশ স্টেশনে দায়িত্বরত পরিদর্শক রাজনাথ সিং বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতি একই সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page