September 14, 2026, 6:10 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ১৯২ জন ছাত্রী পেলো বিনামূল্যের বাইসাইকেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাগুরা জেলার সদর উপজেলার ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৯২ ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিফ-উল-হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফরিকসহ অন্যারা।
বক্তারা নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা বিস্তারে এ সাইকেল বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন।
এলজিএসপি-৩ এবং উন্নয়ন সহায়তা খাতের আওতায় ১৯২ ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page