September 19, 2026, 2:09 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে অটোচালকদের থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বেতকা চৌরাস্তায় অটোরিকশার চালকদের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর উপজেলা হতে মুন্সীগঞ্জ সদরে যাতায়াতের প্রধান সড়কটি আজ সোমবার (১২ জুন) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ করে রাখায় এতে ভোগান্তিতে পরে হাজারো যাত্রী।

এ সময় আদালতে আসা বিচার প্রার্থীসহ স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের বাড়তি বিড়ম্বনায় পড়তে দেখা যায়। পরে টঙ্গিবাড়ী থানা পুলিশ ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ইনেসপেক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটো চালকদের বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অররোধকারী চালকরা অবরোধ তুলে নেন। চালকের দাবি রাস্তায় অটো চালকদের জরিমানা ও কোনো হয়রানী করা যাবে  না।

এ পথে যাতায়াতকারী কতিপয় শিক্ষার্থীরা জানান, টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডের বাজার থেকে বেতকা চৌরাস্তা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার হেঁটে আসছি। এখনো কোনো গাড়ি পাচ্ছি না আজ আমাদের পরীক্ষা যেতে না পারলে কীভাবে পরীক্ষা দেব।

এ পথে যাতায়াতকারী ইউনুছ হাওলাদার বলেন, আজ আদালতে আমার মামলার হাজিরার তারিখ ছিল। গাড়ি না চলার কারণে আমি হাজিরা দিতে আদালতে যেতে পারছি না।

অটোচালক রতন বলেন, আমাদের শুধু শুধু রাস্তায় আটকিয়ে জরিমানা করে। যেমন রাস্তার পাশে গাড়ি থামিয়ে যাত্রী নিলে অথবা কোনো পাশে দাঁড়ালেই এসে গাড়ির চাবি নিয়ে যায় কোনো কথা বললে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

এ ব্যাপারে অটোচালক সমিতির সভাপতি সুমন খান বলেন, আমরা চালকরা মুন্সীগঞ্জ সহরে টিপ নিয়ে গেলে সদর উপজেলার সিপাহী পাড়া মুক্তারপুর পাম্পের মোর ও সুপার মার্কেটের সামনে আমাদের কাছ থেকে ১ হাজার ৫শ বা ২ হাজার, কখনো ৩ হাজার টাকা  জরিমানা নেয় ট্রাফিক পুলিশ। আমরা কয় টাকা কামাই। ১০০ টাকার টিপ নিয়ে যদি এতো টাকা জরিমানা দিতে হয় তাহলে আমাদের পথে বসা ছাড়া উপায় নাই।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি রাজিব খান বলেন, অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করলে আমরা তাদের বিষয়টি দেখার আশ্বাস দিলে এবং তাদের অযথা কেউ হয়রাণি করবেনা প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের মোবাইলে ফোন দিলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page