July 17, 2026, 5:08 am
শিরোনামঃ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে বাংলাদেশী পণ্য যাবে ভারতের ৭ রাজ্যে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় ও ভারতের সাব্রুম সীমান্তে শিগগিরই চালু হচ্ছে রামগড় স্থলবন্দর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থলবন্দরটি হয়ে ট্রান্সশিপমেন্টের পণ্য যাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে। রামগড় থেকে বারৈয়াহাট পর্যন্ত বিদ্যমান ৩৮ কিলোমিটার সড়কটি দিয়ে সেসব পণ্য সীমিত আকারে এখনই পরিবহন সম্ভব। আর প্রশস্ত হলে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি-রপ্তানি হবে মাত্র তিন ঘণ্টায়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, “বর্তমানে যে সড়ক আছে এই স্ফীতি মহাসড়কের মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ভারতে এবং ভারতীয় পণ্য ও যাত্রীরা আসা-যাওয়া খুব সহজেই করতে পারবেন।”

সম্প্রতি এক হাজার ১০৭ কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুই বছরে কাজ শেষ হলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটাবে রামগড় স্থলবন্দর।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, “এই সড়কের মাধ্যমে এই এলাকায় বিশাল অর্থনৈতিক পরিবর্তন ঘটবে।”

কম খরচে ও স্বল্প সময়ে আগরতলা হয়ে ভারতের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন রোগী ও পর্যটকরা।

চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ বলেন, “এই সড়ক দিয়ে সাশ্রয়ীভাবে ভারতের আগরতলায় পৌঁছতে পারবো এবং আগরতলা দিয়ে অনেক কম ভাড়ায় বিভিন্ন ডেস্টিনেশনে পৌঁছতে পারবো।”

মানুষের জীবন-মানের উন্নতিসহ অর্থনৈতিক সমৃদ্ধি আসবে খাগড়াছড়ি ও ফটিকছড়িতেও।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page