October 11, 2026, 8:56 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রো‌হিঙ্গাদের সহায়তায় ৪.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে জরুরি সুরক্ষা এবং মানবিক সহায়তায় বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। সেই ল‌ক্ষ্যে এক‌টি চু‌ক্তি স্বাক্ষর করেছে জাপান ও ডব্লিউএফপি।

বুধবার (১৪ জুন) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

রো‌হিঙ্গা ও স্থানীয়‌দের সহায়তা নি‌য়ে হওয়া চু‌ক্তি‌তে স্বাক্ষর ক‌রে‌ছে বাংলা‌দে‌শে নিযুক্ত জাপা‌নের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি এবং ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেল্লি।

জাপান দূতাবাস বল‌ছে, জীবিকার সুযোগ না থাকায় রোহিঙ্গারা তাদের মৌলিক চাহিদা মেটাতে সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বাংলাদেশে বসবাসকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গার খাদ্যের একমাত্র নির্ভরযোগ্য উৎস ডব্লিউএফপির সহায়তা। গত মার্চ থে‌কে কক্সবাজার ক্যাম্পে জনপ্রতি রো‌হিঙ্গার জন্য মা‌সিক বরা‌দ্দ ১২ মা‌র্কিন ডলার করা হ‌য়ে‌ছে। এরপর দ্বিতীয় দফায় আবার জুন মাসে সে বরাদ্দ ৮ ডলা‌রে ক‌মিয়ে আনা হয়।

ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর স্কালপেল্লি ব‌লেন, জাপান এমন সম‌য়ে অনুদান দি‌চ্ছে যখন আমরা রোহিঙ্গা পরিবারগুলো জন্য খাদ্য রেশন কমাতে বাধ্য হয়েছি। জাপানের এ অনুদান খুব সময়োপযোগী। আমরা আশা করি অন্য দাতারা এগিয়ে আসবেন এবং রোহিঙ্গাদের দুর্দশাকে তাদের সাহায্য এজেন্ডায় রাখবেন।

জাপা‌নের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি ব‌লেন, জাপান সরকারের সহায়তা রোহিঙ্গা এবং স্থানীয়‌দের জীবনযাত্রার উন্নতি ঘটাতে সহায়তা কর‌বে। চল‌তি বছ‌রের মা‌র্চে ১ মি‌লিয়ন; জরুরি খাদ্য সহায়তার পরে জাপান ডব্লিউএফপির মাধ্যমে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা হিসেবে ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে পেরে আনন্দিত।

রাষ্ট্রদূত ব‌লেন, আমরা আশা করি যে, এ অনুদান খাদ্য সংকট দূর করতে, জনস্বাস্থ্যের উন্নতি করতে এবং ক্যাম্পে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। জাপান মিয়ানমারে রো‌হিঙ্গা‌দের প্রত্যাবাস‌নে কাজ চালিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page