May 18, 2026, 4:33 am
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

৪৬৬ হজযাত্রীর  ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা এস এন ট্রাভেলস এজেন্সি মালিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এস এন ট্রাভেলস আ্যন্ড ট্যুরস নামের একটি হজ এজেন্সির মালিক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে ৭৫ জন হজযাত্রীর ভিসা নিশ্চিত হওয়ায় তারা আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। বাকি ৪৬৬ জনের হজযাত্রা অনিশ্চতায় পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ হজযাত্রীরা।

এজেন্সিটি প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে।

গতকাল (বুধবার) ৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাওয়ের অভিযোগে রাজধানীর জুরাইনে ওই এজেন্সিতে বিক্ষোভ করেন ভুক্তভোগী হজযাত্রীরা।

পুলিশ বলছে, ৫৩৮ হজযাত্রীর মধ্যে ৭৫ জন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। তবে বাকি ৪৬৬ জনের বিষয়ে কী হবে এখনো সিদ্ধান্ত হয়নি। এজেন্সি মালিক শাহ আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাসাতেও তালা দেওয়া।

এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৫৩৮ জনকেই হজে পাঠাতে হবে বলে এজেন্সিকে বলা হয়েছে। যদি তারা পাঠাতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজেন্সির মালিক শাহ আলম এখন পর্যন্ত পলাতক। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কত টাকা এজেন্সি নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ২০ কোটি টাকার বেশি নিয়েছে। তবে কীভাবে বাকি ৪৬৬ জনকে মক্কায় পাঠানো যায় পুরো বিষয় নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কাজ করছে বলে জানান ওসি নজরুল ইসলাম।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page