July 17, 2026, 8:34 am
শিরোনামঃ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

অর্থের বিনিময়ে বাহরাইনের কারাগার থেকে বন্দীদের মুক্তির কথা জানালেন ব্রিটিশ এমপিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনের এমপিরা বাহরাইনের কারাগারে আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করার বিনিময়ে দেশটির সরকারকে অর্থনৈতিক সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে এই অর্থ আটকে দেয়ার কথা বলেন তারা।

চলতি সপ্তাহে বাহরাইনের যুবরাজ এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফা লন্ডন সফরে যাবেন বলে কথা রয়েছে। এর আগে ব্রিটিশ এমপিরা দেশের প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানালেন।

তারা বলেছেন, বাহরাইন সরকারকে নিঃশর্তভাবে অর্থনৈতিক সহায়তা দিতে গেলে দেশটির কারাগারে যে সমস্ত রাজবন্দী রয়েছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য মানামা সরকারের ওপর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে।

ব্রিটিশ এমপিদের একটি  চিঠির বরাত দিয়ে লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই গণমাধ্যম  এ খবর দিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, গত এক দশকে লন্ডন বাহরাইনকে ১৩ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে কিন্তু এ সময়ে দেশটিতে গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।

ব্রিটিশ এমপিরা বলেছেন, লন্ডন সরকার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রসিকিউটর অফিসকে অর্থ সহায়তা দিয়েছে অথচ এই দুটি প্রতিষ্ঠানই সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত।

গত মাসে জাতিসংঘ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রসিকিউটর অফিসের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান না থাকার জন্য উদ্বেগ প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page