August 4, 2026, 5:00 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় কিশোরসহ ৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক হামলায় আরো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে এক জন কিশোর বলে জানা গেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন আরো ৪৫ জন ফিলিস্তিনি।

গতকালের (সোমবার) এই হামলায় আহত ফিলিস্তিনিদের মধ্যে একজন গণমাধ্যমকর্মীও রয়েছেন। জেনিন থেকে সংবাদ প্রচারের সময় আল-গাদ টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন হাজেম নাসের ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন।

ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা তাদেরকে প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী হাজেম নাসেরকে ঘিরে রেখেছিল। সে সময় তিনি একটি অ্যাম্বুলেন্সের পিছনে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু এক পর্যায়ে ইসরায়েলি স্নাইপাররা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page